সফরশেষে ঢাকার পথে রাষ্ট্রপতি 

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষ করে স্বদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে এ সফর করেন তিনি।

দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট। এতে তাঁর সহধর্মিণী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানিয়েছেন।

গত ২৯ অক্টোবর ভোরে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ১৬ দিনের সফরে রাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান। গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।  আগামীকাল সকালে বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। -বাসস

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য