শ্রীলঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে থাকা বাংলাদেশিদের জরুরি যোগাযোগের জন্য দুটি নম্বর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (১১ মে) এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দরকার হলে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশিরা ০৭৪২১৫৮৭৫০ ও ০৭১২৪০৬৩১৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জের ধরে গত একমাস ধরে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সাধারণ মানুষ। গত ৯ মে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন ২২০ জনের বেশি। সহিংসতা ঠেকাতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে, যা চলবে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টা পর্যন্ত।




.jpg)

মন্তব্য