অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বঙ্গবন্ধুর লেখা 'আমার দেখা নয়াচীন' বইয়ের ইংরেজি অনুবাদ NEW CHINA 1952-এর মোড়ক উন্মোচন করেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব বদরুল ইসলাম, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ আরও অনেকে ।
এবারের বইমেলার মূল থিম 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।




.jpg)

মন্তব্য