প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ০১:২৪:০০
  • কপি লিঙ্ক

সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এ সময় কার্যালয়ের টাইগার গেটে মালদ্বীপের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনের আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার সকালে বাংলাদেশে আসেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফাস্টলেডি ফাজনা আহমেদ।

সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য