করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নজরুল ইসলাম

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ ১২:১৫:০০
  • কপি লিঙ্ক

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েক দিন ধরে অসুস্থ নজরুল ইসলাম খানকে সোমবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার করোনা রিপোর্ট পজিটিভ।

নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য