স্বাস্থ্য শিক্ষার নতুন ডিজি হচ্ছেন ডা. এনায়েত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ০৭:২২:০০
  • কপি লিঙ্ক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হচ্ছেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ কথা জানা গেছে। 

এর আগে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান ডা. এনায়েত হোসেন। তিনি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ২০০৩ সালে রংপুর মেডিকেলে ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। 

এরপর ২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপরে তিনি অতিরিক্ত মহাপরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত হন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য