রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ১২:১৮:০০
  • কপি লিঙ্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা  আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। 

শোক বার্তায় মন্ত্রী বলেন, আবদুল হাই আমৃত্যু বিভিন্ন   শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের  সাথে যুক্ত থেকে জনসেবা ও এলাকার উন্নয়নে কাজ করেছেন। তাঁর এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।

কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য