'সাংবাদিকতায় মাশুক চৌধুরী ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব'

  • প্রেস বিজ্ঞপ্তি
  • বুধবার, ২৪ জুন ২০২০ ০৩:৩১:০০
  • কপি লিঙ্ক

বিশিষ্ট কবি ও বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক জনাব মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

মন্ত্রী  বুধবার এক শোকবার্তায় বলেন, বাংলা কাব্যসাহিত্য ও সাংবাদিকতায় মাশুক চৌধুরী ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন,‘মাশুক চৌধুরী সাংবাদিকতা জীবনের সহকর্মী ও বাংলা বিভাগের স্নেহভাজন এক বছরের জুনিয়র ছিলেন। বাংলা বিভাগের সাহিত্য চর্চায় মাশুক ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তিনি সাংবাদিকতায়ও অসাধারণ দক্ষ ও মেধাবী ছিলেন। মাশুক চৌধুরী পারিবারিকভাবেও যুক্ত ছিলেন’।তাঁর রচিত কাব্যগ্রন্থ 'মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার', 'নির্বাচিত কবিতা', 'স্বর্গের রেপ্লিকা', 'অত্যাগসহন' ও 'নদীর নাম দুঃসময় বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট কবিকেই হারায়নি আমরা হারিয়েছি নিবেদিত প্রাণ প্রথিতযশা একজন সাংবাদিককে।মাশুক তাঁর কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন।

মন্ত্রী মাশুক চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য