দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩০ জনের মৃত্যু

  • অনলাইন
  • শুক্রবার, ০৫ জুন ২০২০ ০২:৫৬:০০
  • কপি লিঙ্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। একইসঙ্গে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। 

এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৬০ হাজার ৩৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১২ হাজার ৮০৪ জন। 

আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য