দেশে নতুন করে করোনা শনাক্ত ২৬৬ জন

  • অনলাইন
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ০২:৫২:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক হাজার ৮৩৮ জন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। 

মন্তব্য