গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৪১ জন করোনায় আক্রান্ত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ০২:৩৯:০০
  • কপি লিঙ্ক

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল, মোট ১৫৭২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু ৬০ জনের।

আজ বৃস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২জন। 

মন্তব্য