করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ডা. মঈন উদ্দিনের দাফন হবে সুনামগঞ্জের ছাতকে। তবে লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া হবে এবং মরদেহে কাফন পরানো হবে।
আজ বুধবার বেলা ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে ডা. মঈন উদ্দিনের মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন স্বজনরা। পরে সেখান থেকে ডা. মঈন উদ্দিনের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। ছাতকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।




.jpg)

মন্তব্য