দেশে করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ০২:৫৬:০০
  • কপি লিঙ্ক

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। 

তিনি আরও জানান, এ পর্যন্ত দেশে ৯০ হাজার মানুষকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। ৪২৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রয়েছেন বলেও জানান অধ্যাপক নাসিমা সুলতানা।
 

বাংলাদেশ জমিন২৪/ এস.কে

মন্তব্য