দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল, মোট ১০১২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও সাত জনের। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু ৪৬ জনের।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জমিন২৪/ এস.কে




.jpg)

মন্তব্য