ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে সোমবার ভোর রাতে আব্দুস সালাম মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উক্ত গ্রামের আইজুদ্দিন মাতুব্বরের ছেলে। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তার শরীরে কোভিড-১৯ এর উপসর্গ আছে কিনা সেই সন্দেহে নমুনা সংগ্রহ করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
এই বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিনউদ্দিন সাংবাদিকদের জানান (বৃদ্ধের স্বজনদের ভাষ্য অনুসারে) জানান, ওই বৃদ্ধ নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিকভাবে বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বর অসুস্থ ছিলেন। আজ সোমবার ভোররাতে তার মৃত্যুর হয়েছে।
তার মৃত্যুর খবর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জানানোর পর ওই পরিবারের ইচ্ছেতে মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিল কিনা নমুনা সংগ্রহ করার পর তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান জানান, আমরা জানতে পেরেছি বৃদ্ধ আব্দুস সালাম মাতুব্বর লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিল। যেহেতু দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব চলছে এজন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা নমুনা সংগ্রহ করেছেন। এসময় তিনি ভাঙ্গার জনগণকে সচেতনার লক্ষে সরকারি নির্দেশনা লক ডাউন মেনে চলার জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিশেষভাবে আহ্বান জানান।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব বলেন, জ্বর ও শ্বাসকষ্টসহ লিভার ক্যান্সারে ভাঙ্গায় একজন বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে ভাঙ্গা উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন বিষয়টি আমরা অবগত হয়েছি। যেহেতু নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম পরিক্ষার ফলাফল থেকে জানা যাবে বৃদ্ধের শরীরে করোনার কোন উপসর্গ ছিল কিনা। একজন জনপ্রতিনিধি হিসাবে ভাঙ্গাবাসীর কাছে আমার ম্যাসেজ থাকবে, ভাঙ্গার জনগণ সরকারের সকল নির্দেশনা আপনারা অবশ্যই মেনে চলেন। নিজে ভাল থাকবেন, পরিবারের সদস্যেদের ভাল রাখুন। ভাল থাকুক আমাদের দেশের মানুষ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান রহমান সাংবাদিকদের জানান, ভাঙ্গা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আব্দুস সালাম মাতুব্বরের মৃত্যুতে যাতে এলাকায় কোন ধরনের ভীতিকর পরিবেশ কেউ সৃষ্টি করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন সেই দিক লক্ষ্যে রেখেছে। তিনি আরও বলেন, করোনার প্রাদুর্ভাবে ভাঙ্গার প্রতিটি নাগরিককে নিজের থেকে আরও সচেতন হয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন।
আব্দুস সালাম মাতুব্বরের বড় ছেলে ইয়াকুব মাতুব্বর জানান, তার বাবা একজন লিভার ক্যান্সারের রোগী ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্ট থাকায় অনেকটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। নিজেদের সাধ্যমত বাবার চিকিৎসা সেবা করে হয়েছিল। শান্তিপূর্ণ পরিবেশে তার বাবার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে গ্রামবাসীর অভিযোগ এলাকার সাধারণ মানুষকে লক ডাউন সম্পর্কে গণসচেতন করার লক্ষ্যে চুমুরদী এলাকার বিভিন্ন স্থানে সরকারি প্রচারণার পাশাপাশি গত কয়েকদিন ধরে সমাজকর্মী উজ্জ্বল মাতুব্বর নামে এক যুবক স্বীয় উদ্যোগে রাস্তা-ঘাট বাজার এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে মাইকিংকরে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। কিন্তু গ্রামের অনেকেই লক ডাউন বিধি উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমত গোটা এলাকায় চলাচল করছে বলে অভিযোগ সচেতন গ্রামবাসীর।




.jpg)

মন্তব্য