নতুন করে করোনায় আক্রন্ত তিনজন একই পরিবারের

  • বিজমিন২৪ ডেস্ক:
  • সোমবার, ১৬ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

দেশে নতুন করে আরও তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। এই তিনজন একই পরিবারের সদস্য।

সোমবার (১৬ মার্চ) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।

ফ্লোরা বলেন, দেশে এখন করোনা ভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা আটজন। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পাঁচজন এখনো চিকিৎসাধীন।

‘নতুন আক্রান্তদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। তারা আগের আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য।’

মন্তব্য