প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তেকাল

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকেল ৫টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন যাবৎ তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তার ভাগ্নে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর তদারকি করছে।

এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

মন্তব্য