'দেশের সব ধরনের গুজব সৃষ্টির জন্য বিএনপি দায়ী'

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব ধরনের গুজব সৃষ্টির জন্য বিএনপি দায়ী। চলমান পরিবহন ধর্মঘটের পিছনেও বিএনপির হাত রয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এছাড়া আন্দোলনের নামে সাধারণ মানুষকে কষ্ট না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হন স্থানীয় শহীদ ভুলু স্টেডিয়ামে।

এ সময় নতুন কমিটি জেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এএইচএম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে একরামুল করিম চৌধুরী।

মন্তব্য