ইউক্রেনে শিশু হাসপাতালে বোমা, অনেক হতাহতের আশঙ্কা

  • ডেস্ক
  • বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে একটি শিশু ও প্রসূতি হাসপাতাল রুশ বোমাবর্ষণে ধ্বংস হয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরটির নগর পরিষদ একথা বলেছে।

শহরের ডেপুটি মেয়র সের্হি অরলভ বিবিসিকে একথা জানিয়ে বলেন, ‘আমরা বুঝতে পারছি না এই যুগে শিশুদের হাসপাতালে বোমা ফেলা কীভাবে সম্ভব!’

নগর পরিষদ বলছে, ‘ধ্বংসটি বিশাল’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেক শিশুর হতাহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মারিউপোল শহরটির অবস্থা ইতিমধ্যে বেশ কয়েকদিনের গোলাগুলিতে সঙ্গীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ঘটনার ভিডিও ফুটেজ টুইট করে বোমা পড়ার বিষয়টিকে ‘সরাসরি আঘাত’ হিসাবে বর্ণনা করেছেন। এতে একটি ভবনের করিডোর বরাবর ধ্বংস হওয়া কিছু কক্ষ দেখা যায়।

জেলেনসস্কি বলেন, ‘মানুষ, শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নৃশংসতা! পৃথিবী আর কতদিন সন্ত্রাসকে উপেক্ষা করে এর সহযোগী হয়ে থাকবে?’। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য