দেশ ছাড়ার কষ্টের গল্প: কেন ঢালিউড থেকে সরে গেলেন কাজী মারুফ

  • বিনোদন ডেস্ক
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

 

ঢালিউডে ‘ইতিহাস’ সিনেমা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া নায়ক কাজী মারুফ এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী। জন্মদিনে উঠে এলো তার চলচ্চিত্র–জীবন ছাড়ার কারণ।

নায়ক হওয়ার সিদ্ধান্ত এসেছিল এক আবেগঘন রাতে—বাবা কাজী হায়াৎ মন খারাপ করে বলেছিলেন পরের সিনেমায় ছেলেকে নায়ক হতে হবে। সেই আবেগ থেকেই মারুফের নায়ক জীবনের শুরু। তবে পথটা সহজ ছিল না; ‘পরিচালক বাবার কারণেই নায়ক’—এই সমালোচনা তাকে দীর্ঘদিন শুনতে হয়েছে।

মারুফ মনে করেন, অশ্লীলতার যুগে সিনেমায় টিকে থাকা ছিল বড় চ্যালেঞ্জ। পরে বাংলাদেশের চলচ্চিত্রে ধস নামে—হল কমে যায়, ভালো সিনেমার সংকট বাড়ে। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন সিন্ডিকেটের কারণে তাদের ‘ছিন্নমূল’ সিনেমা মুক্তি বন্ধ হয়ে যায়। অপমানিত হয়ে বাবা তাকে দেশ ছাড়তে পরামর্শ দেন। সেই আঘাত থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হন মারুফ।

বর্তমানে তিনি স্ত্রী–সন্তান নিয়ে সেখানে ব্যবসা করছেন। সর্বশেষ অভিনয় করেছেন ‘গ্রিন কার্ড’ সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য