চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট

  • অনলাইন
  • বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ০৫:০১:০০
  • কপি লিঙ্ক

কদিন আগেই কলকাতার মঞ্চে চঞ্চল চৌধুরী শাহরুখ-অমিতাভ বচ্চনদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। সে ঘটনা পুরনো না হতেই এবার  অমিতাভের ফেসবুকে উঠে এলেন চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, চঞ্চল শুভেচ্ছাও পেলেন বলিউডের বিগ বির কাছ থেকে।

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  চঞ্চল চৌধুরী। আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মনামী ঘোষ।

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। স্বাভাবিকভাবেই ঢাকা ও কলকাতার আলো এখন মনামী ঘোষের ওপর। 

এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। যেখানে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন ‘কারাগার’ অভিনেতা। তাকিয়ে আছেন পেছনে।

আর সেই পোস্টার শেয়ার করে শুভ কামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’। 

ক্যাপশনে তিনি লেখেন, ‘সব শুভ কামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য