কারিনা কাপুর নন, তৈমুরের মা হতে চান রাখি সাওয়ান্ত

  • অনলাইন
  • শুক্রবার, ০২ জুলাই ২০২১ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

মুম্বাইয়ের রাস্তায় প্রায়ই দেখা মেলে রাখি সাওয়ান্তের। আর পাপারাৎসিদের দেখা পেলেই গল্প জুড়ে দেন তাঁদের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাখির ‘ড্রিম মে এন্ত্রি’ (Dream Mein Entry) মিউজিক ভিডিও। 

কিছুদিন আগে সেই সাফল্য কেক কেটে, বেলুন দিয়ে ঘর সাজিয়েও সেলিব্রিট করতে দেখা গেল রাখি সাওয়ান্তকে। রাখি জানিয়েছিলেন, কিভাবে সালমান তাঁকে অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছেন। এমনকি কামাল রাশিদ খানকে কটু কথা শোনাতেও ছাড়েননি। সালমানকে ‘ভগবান’-এর আসনে বসিয়েছিলেন।

সম্প্রতি সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে একাধিক র‍্যাপিড ফায়ার প্রশ্ন করা হয়। যেখানে রাখি জানান, মিষ্টি তৈমুরের মা হবেন, তিনি যদি কারিনা কাপুরের জায়গায় কোনো দিন নিজেকে পান। আর যদি দীপিকার পাশে রণবীর সিং হয়ে ঘুম ভাঙে তাহলে কী করবেন? রাখির উত্তর, বলব চলো আমরাও বিরাট-আনুশকার মতো বাচ্চা নিয়ে নি। 

আর শাহরুখ হলে কী করবেন রাখি সেটাও জানালেন। বানিয়ে ফেলবেন ‘ম্যায় হু না ২’। যাতে শাহরুখের বিপরীতে লিড রোলে দেখা যাবে তাঁকে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য