হাটি হাটি পা পা করে সাফল্যের দ্বিতীয় বর্ষ পার করে তৃতীয় বর্ষে পদার্পন করল জয়যাত্রা টেলিভিশন। ৩১ অক্টোবর রাত ১২ টায় কেক কেটে তৃতীয় বর্ষের পদার্পণ এর উদ্বোধন ঘোষণা করা হয়।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীরের সভাপতিত্বে কেক কেটে তৃতীয় বর্ষের পদার্পণ অনুষ্ঠান ও অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মো. সাইদুজ্জামান খোকন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাখাওয়াত মুন, ঢাকা উত্তর সিটি করপোরেশন শাখা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বরকত উল্যা, ভাটারা থানা আওয়ামীলীগের মহিলা সম্পাদক আফরোজা খন্দকার প্রমুখ।
পহেলা নভেম্বর সারাদিন ফুলের শুভেচ্ছা গ্রহন ও সন্ধ্যা ৭ টায় কেক কাটা হয় তৃতীয় বর্ষ পদার্পনের।




.jpg)

মন্তব্য