বেলি ডান্সে সোশ্যাল মিডিয়া কাঁপালেন ইলিয়ানা ভিডিওসহ

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

কালো রঙের জমকালো ‘বেলি ডান্স’ পোশাকে লাস্যময়ী ইলিয়ানা ডি ক্রুজ। শরীরে মেদের চিহ্নমাত্র নেই। মেতেছেন বেলি নৃত্যের ‘সিগনেচার স্টেপ’-এ। চোখে মুখে হাসি যেন ঠিকরে বের হচ্ছে।

সোমবার আন্তর্জাতিক ‘কার্ব দিবস’ উপলক্ষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমনই এক বুমেরাং ভিডিও শেয়ার করেছেন ভারতীয় এই অভিনেত্রী।

কিন্তু হঠাৎ কেন এত খুশি তিনি? কারণটা অবশ্য নিজেই বলে দিয়েছেন। ওই ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার মুড, যখন আমায় কেউ বলে যে আজ আমি কার্বোহাইড্রেট খেতে পারব।'

মন্তব্য