কেরানীগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন

  • অনলাইন
  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ ১২:০৮:০০
  • কপি লিঙ্ক

গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মারিয়ম (৮), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২), মো. সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।
জানা যায়, ওই এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় তারা দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য