উন্নত প্রযুক্তি নির্ভর 

পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের আওতায় চরভদ্রাসনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য়) সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চরভদ্রাসন কেরামত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম এবং ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক লুৎফুল আমিন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, পাট চাষকে আধুনিক ও লাভজনক করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উন্নত মানের পাটবীজ উৎপাদনে চাষিদের দক্ষতা বৃদ্ধি করা গেলে দেশের পাট শিল্পের সোনালি দিন আরও উজ্জ্বল হবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৭৫ জন তালিকাভুক্ত নাবী পাটবীজ আবাদকারী চাষি অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে উন্নত প্রযুক্তিতে পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য