আগুনে কেড়ে নিলো গরীবের স্বপ্ন

  • মো. নুরুল ইসলাম, সদরপুর :
  • শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ ১১:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার মটুকচর গ্রামে আগুনে কেড়ে নিয়েছে গরীবের স্বপ্ন। বৃহস্পতিবার (৪ জানুয়াতি) রাত পৌনে ১১ টায় মটুকচর গ্রামের অসহায় দিন মজুর মৃত মঙ্গল ফকিরের পুত্র রহিম ফকিরের বসতবাড়ির গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে একটি ষাড় গরু, দুইটি খাসী, সম্পূর্ণ পুড়ে মারা গেছে। এছাড়া আরেকটি ষাড় গরু আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

দরিদ্র রহিম ফকির বহু কস্টে ২ টি গরু ও ২ টি খাসী কিনে পালন করছিলেন। আসন্ন কোরবানিরতে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড তার স্বপ্ন কেড়ে নিয়েছে। 

রহিম ফকিরের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে গোয়ালর ঘরের পশ্চিম পাশের ঘরে ঘুমিয়ে থাকা লোকজন হটাৎ আগুনের তাপ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। দেখতে পান গোয়াল ঘরের আগুনের লেলিহান শিখা বসত ঘরে ছড়িয়ে পড়েছে। তখন বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসি এগিয়ে এসে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। 

ফায়ার সার্ভিস আসার আগেই গ্রামবাসী ও বাড়ির লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোয়াল ঘরে থাকা গরু, খাসী এবং পার্শ্ববর্তী ঘরের লেপ তোষক, এবং বিভিন্ন আসবাবপত্র  পুড়ে যায়। তাতে মোট ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষাধিক টাকা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সেটা এখনো জানা যায়নি।

রহিম ফকিরের ভাতিজা নাসির বলেন, আমি এদের ডাক চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বহু কস্টে আগুন নিয়ন্ত্রণে আনি। 

তিনি আরও বলেন, উপস্থিত আমরা এবং ফায়ার সার্ভিসের লোকজন ধারণা করছেন বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 

এ ব্যাপারে অসহায় নিঃস্ব রহিম ফকির স্থানীয় বিত্তবান এবং সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য