গাইবান্ধার পলাশবাড়ীতে প্রশিকা অফিস থেকে গরীর ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর,সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিস থেকে ১২ শ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার বিকালে তৃতীয় দিনে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নে ৩ শ দরিদ্র মানুষের মধ্যে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি তদন্ত মোঃ লাইছুর রহমান, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সরুজ হক লিটন, প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ পরিচালক মো: কামরুজ্জামান ছামাদ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।






মন্তব্য