ফরিদপুরের সদরপুর পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আমজেদ শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলার পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের বিলভারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আমজেদ বিলভারা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে।
জনা যায়, পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের বিলভারা গ্রামের সত্তার মুন্সির বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়। এ সময় বৈদ্যুতিক তারের উপর পরে থাকা বাঁশ কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সদরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সুরতহাল করে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।






মন্তব্য