ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ ) চার দিনব্যাপী বিশ্ব ওরস শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত করে বিশ্ব মানবতার সুখ-শান্তি ও উত্তর উত্তর সফল্য কামনা করে আখেরী মোনাজাত মধ্য দিয়ে ওরসে কার্যক্রম শেষ হয়।
আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরের আধ্যাতিক প্রতিনিধি খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। ওরসে দেশ-বিদেশের প্রায় অর্ধ কোটি জাকেরা আসেকানদের সমাবেশ হয় বলে জানান বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিনিধি শাহিন আলম। বিদায়ের পথে বিভিন্ন সড়কে প্রায় ৬-৭ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।






মন্তব্য