ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

  • অনলাইন
  • শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত এবং আরও এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। ওই সময় ২ বছরের একটি ছেলেশিশু আহত হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এ ছাড়া দুই বছর বয়সী একটি শিশু আহত হয়। তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য