ছুরিকাঘাতে শ্রমিককে হত্যা

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ০৩:১২:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জের চৌহালীতে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪০) নামে এক মাটিকাটা শ্রমিক খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার এনায়েতপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শহিদুল ওই গ্রামের মৃত শমসের আলী প্রমানিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘১৪ বছর আগে আজগরা গ্রামের আজমিরা খাতুনকে বিয়ে করেন শহিদুল। এখন পর্যন্ত তারা নিঃসন্তান। পৈত্তিক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন তিনি। এ নিয়ে দ্বন্ধ আরো প্রকট হয়। ’

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের ধরার চেষ্টা চলছে। ’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য