রোড ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়েছে। এতে ‌নিহত হয়ে‌ছেন ছয়জন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।  

মো. র‌ফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য