রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। বুধবার (০১ জুন) সকাল সোয়া ৯টায় কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রহমান জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।






মন্তব্য