স্কয়ার ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় কারখানার Large volume parental unit (LVP) ইউনিটে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য