কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

খুলনা নগরীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। গতকাল বুধবার রাত ১১টার দিকে নগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান জানান, মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং অপর আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন- খানজাহান আলী থানাধীন ইস্টার্ন গেট গাবতলা এলাকার রহমান শেখের ছেলে আলাউদ্দিন শেখ এবং আটরা গিলাতলা এলাকার মো. আরজু আল চয়ন। আহত যুবকের নাম মো. হামিদুর রহমান। তিনিও গাবতলা এলাকার আনসার আলীর ছেলে।
জানা যায়, রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে ৩ জন খালিশপুরের দিকে যাচ্ছিলেন।   মোটরসাইকেল আরোহীরা আবু নাসের স্টেডিয়ামের কাছে পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এসময় দুই আরোহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন।  

দুর্ঘটনার খবর পেয়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের সদস্য ও আশপাশের মানুষ ছুটে আসেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন ও চয়ন নামে দুই যুবকের মৃত্যু হয়। আর হামিদুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দৌলতপুর থানা পুলিশ ঘাতক কাভার্ডভ্যান আটক করতে পারলেও চালককে ধরতে পারেনি।

জানা গেছে, তারা ৩ জনই খুলনা নগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কম্পানির সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় অফিস শেষে তারা ৩ জন একসঙ্গে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য