পরকীয়া প্রেমে পালিয়েছে মেয়ে, গলায় ফাঁস দিলেন মা

  • অনলাইন
  • রবিবার, ২৭ মার্চ ২০২২ ০৪:০৩:০০
  • কপি লিঙ্ক

এনজিও কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীর ঘর ছাড়ে মেয়ে। মেয়ের শ্বশুর বাড়ির লোকের কাছে ৪ লাখ টাকা ঋণ রয়েছে মায়ের। মেয়ে পালিয়ে যাওয়ায় রাগ, ক্ষোভ-অপমান এবং শ্বশুরবাড়ির লোকদের ঋণের টাকা পরিশোধের চাপ সামলাতে না পেরে অসহায় মা গলায় ফাঁস দিয়েছেন।

এমন কাণ্ড ঘটালেন চট্টগ্রামের ফটিকছড়ির নাছিমা আকতার (৩৮) নামে এক নারী। গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ মার্চ) উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুরের হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা আকতার ওই এলাকার হায়দার আলীর বাড়ির প্রবাসী ইব্রাহিমের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, কয়েকদিন আগে নাছিমার মেয়ে এক এনজিও কর্মীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায়। মেয়ের শ্বশুরবাড়ির কাছে ৪ লাখ টাকা ঋণ রয়েছে নাছিমার। মেয়ে পালিয়ে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকদের ঋণের টাকা পরিশোধের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা।

ফটিকছড়ি থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য