রায়পুরায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • অনলাইন
  • শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ১০:০৩:০০
  • কপি লিঙ্ক

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  এসময় গুরুতর আহত হয়েছেন এক নারী।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক সংলগ্ন সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য