গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশে চাকরি প্রার্থীদের সচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় যারা মেধা ও যোগ্যতার মাধ্যমে, কোন ধরনের তদবির ছাড়াই (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) নিয়োগের জন্য চুরান্ত হয়েছেন।তাদের মেধা ও যোগ্যতাকে সম্মান জানিয়ে তাদের বাড়িতে হাজির পুলিশ।পুলিশ ভেরিফিকেশন করতে মিষ্টি এবং ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদিপ কুমার । আর তা দেখে রীতিমতো অবাক হয়েছেন চাকরি প্রার্থী ও পরিবারের লোকজন।
সম্প্রতি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় উপজেলায় ৯ জনকে বাছাই করা হয়। এখন তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আর ভেরিফিকেশন করতে তাদের বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে হাজির হয়েছেন থানার ওসিসহ পুলিশ সদস্যরা।
বুধবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর প্রামের খোরশেদ আলমের পুত্র সোহাগ ও তরফপাহাড়ী গ্রামের আজিজুর রহমানের পুত্র রায়হান এবং ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়ার তৌহিদ।
সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় বাছাইকৃত ৮ জনের বাড়িতে তথ্য ভেরিফিকেশন করতে যান সাদুল্লাপুর থানার ওসি প্রদিপ কুমার সহ কয়েকজন পুলিশ সদস্য। বাড়িতে পৌঁছেই তারা তাদের হাতে মিষ্টির কার্টন ও ফুলের তোড়া তুলে দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাকরি প্রার্থী রায়হান বলেন, 'আমি দরিদ্র পরিবারের সন্তান, বিনা ঘুষে চাকরি হলো। আমার ভীতি ছিল পুলিশ ভেরিফিকেশন নিয়ে। কিন্ত ধারণা পাল্টে গেল। আমি ভাবতেও পারিনি মিষ্টি আর ফুল নিয়ে ওসি স্যার আমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবেন।' পুলিশের এমন ব্যবহারে সন্তোষ প্রকাশ করেছেন সোহাগের বাবা খোরশেদ আলমসহ অনেকে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদিপ কুমার বলেন, সচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় যারা মেধা ও যোগ্যতার মাধ্যমে, কোন ধরনের তদবির বা বিনিময় ছাড়াই (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) নিয়োগের জন্য চুরান্ত হয়েছেন।তাদের মেধা ও যোগ্যতাকে সম্মান জানিয়ে তাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও মিস্টি মুখসহ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করিয়েছি।
মন্তব্য