গাইবান্ধার পলাশবাড়ির হরিনাথপুর ইউনিয়নের তালূক জামিরা গ্রামে শেয়ালের আতংকে গ্রামবাসী রাতদিন গ্রাম পাহারা দিচ্ছে এখনো । আক্রমন থেকে রক্ষা পেতে শিশু থেকে নারী পুরুষ সবাই তাদের জীবন বাচাঁতে এই পথ বেছে নিয়েছে। তার মধ্যেও কেউ কেউ আক্রমনের শিকার হয়েছে। সম্প্রতি কয়েকদিন ধরে শেয়ালের আক্রমনে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আবার গ্রামবাসীর হাতে মারপিটের শিকার হয়ে এ পর্যন্ত ৩ টি শেয়াল মারাও গেছে।
এসব নিয়ে তোলপাড় শুরু হলে আতংক কাটাতে এবং প্রাণীটি শেয়াল না অন্য কিছু তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পলাশবাড়ি থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনেরর লোকজন ঘটনাস্থল পরীক্ষা নীরিক্ষা করে দেখেছেন । এছাড়াও গত দুদিন ধরে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষঞ্গ দলের কামরুদ্দিন রাশেদ ,গাজী সাইফুল তারেক ,মাহবুবে খোদা সহ গ্রামগুলো পরিদর্শন করেছেন । তারা প্রাণীটির পায়ের ছাপ ও নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন ।
তারা সাধারন মানুষের সাথে মতবিনিময় করেন । তাদের উদ্দ্যেশে বলেন , এটি অন্যকোন অচেনা জন্তুু নয় । এসব জলাতংকগ্রস্ত শেয়াল । তাই গ্রামবাসীকে আতংকিত না হয়ে সতর্ক ভাবে চলাচলের পরামর্শ দেন ।




.jpg)

মন্তব্য