ফরিদপুরের সালথায় সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে এ সমাবেশের আয়োজন করেন সালথা থানা পুলিশ।এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম বার)।
এসময় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই রাসুল (সাঃ) এর আদর্শ বুকে ধারণ করে রাখবো। একে অপরের প্রতি সহানুভূতি থাকতে হবে ৷ এই জনপদে অনেক মাওলানা, হাফেজ ও মুফতির জন্ম হয়েছে। তাই এই জনপদের মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে অটুট।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সবাই মিলে মিশে থাকতে হবে। কোন প্রকার গুজবে কান দেওয়া যাবে না। কেউ অন্যায় করলে পুলিশকে জানাবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। তাহলেই সকল অন্যায় অপরাধ দমন করা সম্ভব।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা সহ ইমামগন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।






মন্তব্য