বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধা ছাত্রলীগ নেতার মুত্যু 

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

সেচপাম্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিয়াকত আলী নামে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বন্দকবাড়ি (সরকার পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত লিয়াকত আলী উপজেলার দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক ছিলেন। তিনি বন্দকবাড়ি গ্রামের লোকমান হাকিমের ছেলে।

নিহতের পরিবার জানায়, বিকেলে বাড়ির সামনে নিজ সেচপাম্পে জমিতে পানি নিচ্ছিলেন লিয়াকত। এ সময় হঠাৎ পাম্পটি বন্ধ হয়ে যায়। সেটি মেরামত করার সময় হঠাৎ তিনি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গুরুত্বর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জজ।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য