গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে পড়ে সাথী বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর তালেবের চাতাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।
স্থানীয়ারা জানান, মোটরসাইকেল যোগে রমজান আলী তার স্ত্রী-সন্তান নিয়ে সাহার বাজার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালেবের চাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আটোভ্যানকে সাইট দিচ্ছিল।
এরই মধ্যে মোটরসাইকেলে থাকা সাথী বেগম ও দুই সন্তান ছিটকে পড়ে যায়। এ সময় অপর একটি ইটভাঙ্গা মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে সাথী বেগম ও দুই সন্তানকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাথী বেগম মারা যায়। তার দুই সন্তান আহত অবস্থায় রয়েছে। তবে রমজান আলীর কোন শারীরিক ক্ষতি হয়নি।




.jpg)

মন্তব্য