উপজেলা উপ-নির্বাচনে গাড়ি ভাংচুর, ছয় সাংবাদিক আহত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১২:২৩:০০
  • কপি লিঙ্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনে সাংবাদিকদের গাড়ি ভাংচুর হয়েছে। এতে ছয় সাংবাদিক আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রর সংবাদ ও ছবি সংগ্রহে গিয়ে দুলালপুর বাজারে হামলায় শিকার হন তারা। 

সূত্র জানায়, আহতরা হলেন সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুরর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লব ও গাড়ি চালক। নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা করে বলে জানান আহত সাংবাদিকরা। 

স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ। 
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য