সালথায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন

  • আবু নাসের হুসাইন, (সালথা প্রতিনিধি) :
  • বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ ০৯:২৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অর্থায়নে গত মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে ১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদ মোল্যা, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাগু মাতুব্বর, সমাজ সেবক তপু সৈয়দ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য