ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা সার্বজনীন কালী মন্দিরে কালি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার দুপুরে কে বা কারা মন্দিরে রক্ষিত প্রতিমা ভাংচুর করে। উক্ত মন্দিরের তদারক্কারী নিলয় রঞ্জন সরকারের সাথে কথা হলে তিনি বলেন, প্রতি দিনের ন্যায় গতকাল ও পূর্জা অর্চনা শেষে মন্দিরে তালা না দিয়ে চলে যায়। তালা বদ্ধ না থাকার সুযোগে কে বা কারা প্রতিমাটি ভাংচুর করেছে ।
বিকালে বিষয়টি দেখে উপজেলা নিবার্হী অফিসার ও সদরপুর থানা অফিসার ইনচার্জকে অবগত করি। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার পূরবী গোলদারের সাথে কথা হলে, তিনি বলেন ঘটনা স্থলে আমিও সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লূৎফর রহমান পরিদর্শন করি।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে এবং বিষয়টি থানার অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।






মন্তব্য