গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী সেই বৃদ্ধকে নিরাপদ হেফাজতে পাঠালো আদালত

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ ১০:৫০:০০
  • কপি লিঙ্ক

গোপালগঞ্জে সাহাবুদ্দিন (৭২) নামে এক বৃদ্ধকে নিরাপদ হেফাজতে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আমলী আদালত, গোপালগঞ্জের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুর রহমান এ আদেশ দেন।

এর আগে গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার উরফি এলাকা থেকে রাত সাড়ে ৯ টার দিকে ঘোরাফেরার সময় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ওই বৃদ্ধকে উরফি ইউনিয়নের ১-নং ওয়ার্ডের গ্রাম পুলিশ লিটন প্রধান আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ তার নাম সাহাবুদ্দিন ও তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে বলে জানান।

এছাড়া তিনি তার সম্পর্কে আর কোন তথ্য দিতে পারেননি। পরের দিন ৪ জুলাই গ্রাম পুলিশ লিটন প্রধান গোপালগঞ্জ থানায় জানালে একটি সাধারন ডায়েরী (নং-১২৮) করা হয়।

সাধারন ডায়েরী থেকে জানা যায়, ওই ব্যক্তির সঠিক নাম ও পরিচয় শনাক্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা হয় এবং বিভিন্ন থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়। কিন্তু কোন ভাবেই পরিচয় সনাক্তসহ তার নিকটাত্মীয়র পরিচয় পাওয়া যায়নি। 

এরপর জেলা সমাজ সেবা অধিদপ্তরকে যোগাযোগ করা হলে উক্ত ব্যক্তির বিষয়ে কোন কিছু করতে অস্বীকৃতি জানায়। ফলে গোপালগঞ্জ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম জিডি মূলে অজ্ঞাতনামা ব্যক্তিকে নিরাপদ হেফাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করেন। 

আবেদনের প্রেক্ষিতে আদালত মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধকে নিরাগদ হেফাজতে পাঠানোর আদেশ প্রদান করে। এছাড়া কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারলে তাকে নিন্মে প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। মোবাইল নং-০১৭১১-৯০৬০১৫ ও ০১৭২১৩৬৯০৮৬।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য