মোঃ নাসিম এর মৃত্যুতে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

  • প্রেস বিজ্ঞপ্তি
  • শনিবার, ১৩ জুন ২০২০ ০২:৩৯:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাসিম এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গা উপজেলা শাখা ও উপজেলা আওয়ামী যুবলীগ বাংলাদেশ জমিনকে  পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন এক শোক বার্তায় বলেন,  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাসিম এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই দোয়া করছি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া করছি আল্লাহ যেন তাঁর পরিবারকে এই অপূরনীয় শোক সইবার শক্তি দান করেন। 
 
তিনি আরো বলেন, ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জে জন্মগ্রহন করা এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ হারালো একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের অতন্দ্র সৈনিককে। মরহুম মোঃ নাসিম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে, বাংলাদেশ আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সহ বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের ডাক তার ও টেলিযোগাযোগ, গণপূর্ত, স্বরাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা এবং সফলতার সাথে পালন করেছেন।  

বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা বলেন,  মোহাম্মদ নাসিম ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী রাজনীতিবিদ। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ'র রাজনৈতিক সচিব এনামুল হক অপু বলেন, মোহাম্মদ নাসিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি আজীবন দেশর মানুষের জন্য রাজনীতি করে গেছেন।
 
অপর এক শোক বার্তায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কাজী জাফর উল্লাহ'র এপিএস মামুন অর রশীদ জানান, কোন কথা বলার বা লেখার ভাষা নেই ,বাংলাদেশ সৃষ্টিতে মোঃ নাসিমের বাবা ক্যাপ্টেন মনসুর আলীর অবদানের কথা স্মরণ করে চোখ ছলছল করছে তিনি যেভাবে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে সুখে দুখে লেগে থাকতেন ঠিক তেমনি শেখ হাসিনার পাশে ছিলেন। কখনো সরে যাননি, নিজ জীবন বিপন্ন যেনেও শেখ হাসিনা ও দলের সাথে ছায়ার মতো লেগে থেকেছেন। ধিরে ধিরে এরা হারিয়ে গেলে আমরা কাদের চোখের দিকে তাকিয়ে বঙ্গবন্ধুর ছবি দেখব? কাদের দিকে তাকিয়ে শেখ হাসিনার মুখটি খুজবো?

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০১৪-২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য