গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক টেকনোলজিস্ট দেহের করোনা আক্রান্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জমিনকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন এবিএম আবু হানিফ।
তিনি বলেন, জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের এই টেকনোলজিস্টের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার সংস্পর্শে আসা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। একজনের করোনা পজিটিভ হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।
এজন্য বেসরকারিভাবে স্বেচ্ছায় অংশ নেয়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টগণ কাজ করবেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য