ভাঙ্গায় ৯ শত পরিবারের মাঝে এমপি নিক্সন চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ  

  • ভাঙ্গা প্রতিনিধি:
  • রবিবার, ১২ এপ্রিল ২০২০ ০১:২২:০০
  • কপি লিঙ্ক

করোনা আইরাসের প্রাদুভাবে ফরিদপুরের ভাঙ্গায় চলছে লক ডাউন। ঘর থেকে বেড় হতে পারছেন কেউ। পৌর শহরের খেঁটে খাওয়া হত দরিদ্র পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন। তাদের কথা ভেবে সাহায্যর জন্যা হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

তিনি আজ রোববার সকালে নিজস্ব আর্থিক তহবিল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে নিজের হাতে খাদ্য সামগ্রী চাল, তেল, লবণ, পিয়াজসহ প্যাকেটজাত খাবার বিতরণ করেন। 

এছাড়া শহরের ভিতরে খাদ্য সামগ্রী বিতরণকানে বিভিন্ন ভ্যানচালকদের মাঝে ৫০০ করে তুলে দিয়ে তাদেরকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য আহ্বান জানান। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুব রহমান, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা থানার সার্কেল গাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা নওরোজ এ্যাপলো, জাহিদ মুন্সী, ইসমাইল মুন্সী, আমিনুল ইসলাম বাবু মিয়া, হায়াত আলী, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

মন্তব্য